২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীদের তিন বছরের মাল্টিপল ভিসা দেবে মালয়েশিয়া

বাংলাদেশের ব্যবসায়ীদের তিন বছরের মাল্টিপল ভিসা দিতে সম্মত হয়েছে মালয়েশিয়া। তবে স্বীকৃত ব্যবসায়ী সংগঠনের সদস্যদেরই কেবল এই ভিসা দেওয়া হবে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমশিনার দাতো আব্দুল মালেক বিন আব্দুল আজীজ এ কথা জানিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক আলোচনা সভায় বুধবার দাতো আব্দুল মালেক এই তথ্য জানিয়ে বলেন, "এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। ব্যবসায়ীদের অবশ্যই কোনো একটি স্বীকৃত ব্যবসায়ী সংগঠনের সদস্য হতে হবে।" ইপিবি এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএমসিসিআই) আয়োজিত "মালয়েশিয়ায় রপ্তানি ক্ষেত্রে সমস্যা" শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 01:42 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ব্যবসায়ীদের তিন বছরের মাল্টিপল ভিসা দিতে সম্মত হয়েছে মালয়েশিয়া। তবে স্বীকৃত ব্যবসায়ী সংগঠনের সদস্যদেরই কেবল এই ভিসা দেওয়া হবে। বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমশিনার দাতো আব্দুল মালেক বিন আব্দুল আজীজ এ কথা জানিয়েছেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এক আলোচনা সভায় বুধবার দাতো আব্দুল মালেক এই তথ্য জানিয়ে বলেন, "এক্ষেত্রে কিছু শর্ত রয়েছে। ব্যবসায়ীদের অবশ্যই কোনো একটি স্বীকৃত ব্যবসায়ী সংগঠনের সদস্য হতে হবে।" ইপিবি এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএমসিসিআই) আয়োজিত "মালয়েশিয়ায় রপ্তানি ক্ষেত্রে সমস্যা" শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। "আপনারা (বাংলাদেশিরা) আমাদের দেশে আপনাদের পণ্য বিক্রির চেষ্টাও করেন না।"