২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে তালিকাভুক্ত সন্ত্রাসী শফিক গ্রেপ্তার

পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছাত্রদলকর্মী শফিক উদ্দিন ওরফে লাউটা শফিককে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর নূর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

সিলেট, আগস্ট ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ছাত্রদলকর্মী শফিক উদ্দিন ওরফে লাউটা শফিককে মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর নূর। রাত ২টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার মিত্রিমহল গ্রাম থেকে শফিককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। আবদুন নূর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাউটা শফিক খুন, চাঁদাবাজি, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি।" পুলিশ জানায়, শফিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩২ ঘ.