২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআইজিসহ পুলিশের ২০ পদে রদবদল

দুইজন উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি), দুইজন অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) ও ১৬ জন পুলিশ সুপারিনটেনডেন্টকে (এসপি) রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 07:22 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুইজন উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি), দুইজন অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) ও ১৬ জন পুলিশ সুপারিনটেনডেন্টকে (এসপি) রদবদল করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ রদবদল করা হয়। পুলিশ সদর দপ্তরের ডিআইজি শেখ মো. সাজ্জাদ আলীকে অতিরিক্ত আইজির চলতি দায়িত্ব, সিলেট রেঞ্জের ডিআইজি সৈয়দ শাহজালাল রাজকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. আব্দুস সালামকে সিলেট রেঞ্জের ডিআইজির চলতি দায়িত্ব এবং পুলিশ সদর দপ্তরে অ্যাডিশনাল ডিআইজি মাহবুব মহসীনকে আরএমপির কমিশনার পদে বদলি করা হয়েছে। সুপারিনটেনডেন্ট পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ সদর দপ্তরের এআইজি আতিকুল ইসলামকে ডিএমপিতে, বরগুনার পুলিশ সুপার মো. শামছুদ্দিনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), ডিএমপির ডিসি তানভীর হায়দারকে বরগুনার পুলিশ সুপার, ওএসডি কর্মকর্তা মো. রেজাউল করিমকে আরআরএফ সিলেটের কমান্ডেন্ট, সিলেটের এসপি আব্দুল্লাহ-হেল বাকিকে সিআইডি ঢাকার বিশেষ পুলিশ সুপার, পিরোজপুরের পুলিশ সুপার মো. মোশারফ হোসেনকে ডিএমপির ডিসি, পুলিশ সুপার হাইওয়ে আশরাফুর রহমানকে সিলেটের পুলিশ সুপার, আরআরএফ খুলনার কমান্ডেন্ট মো. সাইদুর রহমানকে ডিএমপির ডিসি, সিএমপির ডিসি এএসএম মনিরুজ্জামানকে আরআরএফ রাজশাহী কমান্ডেন্ট, আরআরএফ রাজশাহীর কমান্ডেন্ট আনোয়ার কামালকে পুলিশ সদর দপ্তরের এআইজি, পুলিশ সদর দপ্তরের এআইজি এস খুরশীদ আলমকে মৌলভীবাজারের পুলিশ সুপার, ডিএমপির ডিসি আবু নাসের মো. খালেককে আরআরএফ খুলনার কমান্ডেন্ট, টাঙ্গাইলের পুলিশ সুপার শেখ মারুফ হাসানকে হাইওয়ে পুলিশ সুপার, সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল মান্নানকে টাঙ্গাইলের পুলিশ সুপার, ডিএমপির ডিসি মো. শাহাদত হোসেনকে কেএমপির ডিসি এবং আরআরএফ চট্টগ্রামের কমান্ডেন্ট রফিকুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র, সহকারী মহা পুলিশ পরিদর্শক (এআইজি) মতিউর রহমান মঙ্গলবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশের একটি অনুুলিপি পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এমএইচবি/০১০৮ ঘ.