২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপ্রদর্শিত আয় বৈধ করার সময় আরও দুইমাস বাড়লো

অপ্রদর্শিত আয় বৈধ আয়করের আওতায় আনার সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিনে এসে এ সিদ্ধান্ত নেওয়া হলো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান মঙ্গলবার এই সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে বলেন, "শেষ মুহূর্তে এসে আমরা জনগণের স্বত:স্ফূর্ত সাড়া পেয়েছি। আর এটিই আমাদের আরও দুই মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে।" এর আগে এনবিআর চেয়ারম্যান তার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে এক বৈঠক করেন। এনবিআরের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট তিন হাজার ৫১১ জন তাদের অপ্রদর্শিত আয় বৈধ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অপ্রদর্শিত আয় বৈধ আয়করের আওতায় আনার সময়সীমা আরও দুই মাস বাড়ানো হয়েছে। বেঁধে দেওয়া সময়সীমার শেষ দিনে এসে এ সিদ্ধান্ত নেওয়া হলো। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বদিউর রহমান মঙ্গলবার এই সময়সীমা বাড়ানোর কথা জানিয়ে বলেন, "শেষ মুহূর্তে এসে আমরা জনগণের স্বত:স্ফূর্ত সাড়া পেয়েছি। আর এটিই আমাদের আরও দুই মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করেছে।" এর আগে এনবিআর চেয়ারম্যান তার কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে এক বৈঠক করেন। এনবিআরের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত মোট তিন হাজার ৫১১ জন তাদের অপ্রদর্শিত আয় বৈধ করেছেন। মাত্র একদিন আগেও রোববার পর্যন্ত এ অঙ্ক ছিল দুই হাজারের কোঠায়। রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, অপ্রদর্শিত আয় বৈধ করার জন্য ওই একদিনেই ৯৪ কোটি টাকা আয়কর গ্রহণ করা হয়েছে। গত ৫ জুন সরকার অপ্রদর্শিত বৈধ আয় অর্থনীতির মূল ধারায় আনার জন্য ৩১ জুলাই পর্যন্ত সুযোগ দেয়। এনবিআর এ সময়ের মধ্যে নির্ধারিত কর ছাড়াও পাঁচ শতাংশ হারে জরিমানা দেওয়ার শর্তে অপ্রদর্শিত আয় বৈধ করার এ সুযোগ দিয়েছিল। সোমবার পর্যন্ত এ খাতে রাজস্ব আদায় হয়েছে ১৩৭ কোটি টাকা। এনবিআর চেয়ারম্যান অপ্রদর্শিত অর্থের মালিকদের সতর্ক করে দিয়ে এর আগে বলেছিলেন, নির্দিষ্ট সময়সীমার পর ২৫০ শতাংশ হারে জরিমানা আদায় করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসআর/এএল/এসকে /১৭২৭ ঘ.