ফেনী, জুলাই ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিসিক শিল্পনগরী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার সকালে ট্রাক চাপায় দুই জন নিহত হয়েছেন।
সকাল ৮টার দিকে একটি ট্রাক একটি রিকশাকে চাপা দিলে রিকশারোহী সেলিনা আক্তার (৩০) ও রিকশাচালক ঘটনাস্থলেই মারা যায় বলে জানান মহাসড়ক পুলিশের মহিপাল ফাঁড়ির কর্মকর্তা গোলাম মোস্তফা।
সেলিনা আক্তারের বাড়ি সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দেবীপুর গ্রামে। তার স্বামীর নাম জহিরুল ইসলাম লিটন। তবে রিকশা চালকের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
লাশ দুটো ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে সার্জেন্ট মোস্তাফা জানান, এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৪ ঘ.
bdnews24