২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে মামুন কারাগারে

আয় -বহির্ভূত সম্পত্তির হিসাব না দেওয়ার মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস আল মামুনকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের হাকিম মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 12:35 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আয় -বহির্ভূত সম্পত্তির হিসাব না দেওয়ার মামলায় বিতর্কিত ব্যবসায়ী গিয়াস আল মামুনকে সাত দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের হাকিম মো. মিজানুর রহমান এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক তাহসিনুল হক সাত দিনের রিমান্ড শেষে মামুনকে আদালতে হাজির করে তার আর কোনো রিমান্ড চাননি। এর আগে ১৮ জুলাই এ মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। আয় -বহির্ভূত প্রায় সাড়ে ৬২ লাখ টাকার হিসাব দুদকে না দেওয়ার অভিযোগে মামুন ও তার স্ত্রী শাহিনা ইয়াসমিনের বিরুদ্ধে গত ৮ মে সংস্থার সহকারি পরিচালক মো. ইব্রাহিম মামলাটি দায়ের করেন। গ্রেফতার হওয়ার পর বিভিন্ন মামলায় মামুন মোট ৬৬ দিন রিমান্ডে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/বিআর/এসকে ১৮২৫ ঘ.