ঢাকা, জুলাই ৩০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার নতুন ইপিজেডে বিদেশি মালিকানাধীন জন শাইন গার্মেন্টস কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বিকেল সাড়ে ৪টায় এই আগুন লাগে।
সাভার প্রতিনিধি ঘটনাস্থল থেকে টেলিফোনে জানান, কারখানাটির শতাধিক শ্রমিক ভেতরে আটকা পড়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পরপরই সাভার দমকল বাহিনীর গাড়ি ছাড়াও গাজীপুর ও আশুলিয়ার দমকল বাহিনীর ইউনিটগুলো ঘটনাস্থলে গেছে।
দমকল বাহিনীর কর্মকর্তা সেলিনা মোবারক চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর গাড়ি সেখানে রওনা হয়।
স্থানীয় প্রশাসন ও সেনা ইউনিট আগুন নেভানোর কাজ তদারকি করছেন।
আশপাশের ফ্যাক্টরির শ্রমিকরাও সাহায্য করতে এগিয়ে এসেছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউচ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচএস/এসএম/এসকে ১৭১৭ ঘ.
bdnews24