২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে তিনটি পেট্রোল পাম্পকে জরিমানা

জ্বালানি কম দেওয়ার অপরাধে মহানগরীর তিনটি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নয়ন পেট্রোলিয়াম এজেন্সি, গুল গফুর পেট্্েরাল পাম্প ও আরেফিন ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জ্ঞানেন্দ্রনাথ সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 10:37 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

রাজশাহী, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্বালানি কম দেওয়ার অপরাধে মহানগরীর তিনটি পেট্রোল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে নয়ন পেট্রোলিয়াম এজেন্সি, গুল গফুর পেট্্েরাল পাম্প ও আরেফিন ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জ্ঞানেন্দ্রনাথ সরকার। জ্ঞানেন্দ্রনাথ সরকার সাংবাদিক জানান, মহানগরীর পেট্রোল পাম্পগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময় জ্বালানি কম দেওয়া এবং ভেজাল মেশানোর অভিযোগ আসে। সে অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ম্যাজিস্ট্রেট জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৩ ঘ.