ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেখ হাসিনার চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি সোমবার দুপুর দুইটার পর শুরু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় রিট আবেদনটি শুনানির জন্যে ডাকা হলে হাসিনার অন্যতম আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আদালতে বলেন, শুনানিতে হাসিনার পক্ষে যুক্তি তর্ক করবেন ব্যারিস্টার রফিক উল হক। তিনি র্যাংগস ভবন নিয়ে মামলার শুনানিতে ব্যস্ত থাকায় শফিক আহমেদ দুটার সময় শুনানির আবেদন জানালে আদোলত তাতে সম্মতি দেন।
রোববার স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব এবং উপ- মহা কারাপরিদর্শকের বিরুদ্ধে এই রিট আবেদন দায়ের করা হয়েছে।
এদিকে এর রোববারই নুর আলীর দায়ের করা আরেকটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানো হয় শেখ হাসিনাকে। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও নূর আলীর দায়ের করা চাঁদাবাজি মামলার তদন্ত কর্মকর্তা জানে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মহানগর মূখ্য হাকিম আদালতের হাকিম মো. মিজানুর রহমান এই মামলায় হাসিনাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
হাইকোর্টের বিচারপতি শাহ আবু নইম মমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রোববার দুপুরে শেখ হাসিনার কৌসুলি ব্যারিস্টার রফিকুল হক রিটটি দায়ের করেন।
রিটে শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জসহ মামলার কার্যক্রম স্থগিত করা এবং শেখ হাসিনার জামিনে মুক্তির আবেদন জানানো হয়েছে।
মামলার আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে আদালতের কাছ থেকে রিট আবেদন দায়েরের অনুমতি নিয়েছিলাম। এখন সেই রিট দায়ের করেছি। সিরিয়াল নম্বর ৬৩। ক্রম অনুযায়ীই রিটের শুনানি হবে। সে অনুযায়ী সোমবার এ রিটের শুনানি হবে।"
এর আগে সকালে হাইকোর্টের একই বেঞ্চ থেকে রিট আবেদনটি দায়েরের অনুমতি নেওয়া হয়। এর পর ১২টায় এ রিট দায়েরের ব্যাপারে এফিডেবিট করা হয়।
১৬ জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়।
রিট আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি জরুরি ক্ষমতায় অন্তর্ভুক্ত করা বেআইনি। অসৎ উদ্দেশ্যে এবং তাকে হয়রানি করার জন্য মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অনুমোদন দেওয়া হয়েছে।
রিট আবেদনে আরও বলা হয়, মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অর্
bdnews24