২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজে থেকে সম্পত্তির হিসাব জমা দিয়েছেন এনবিআর এর প্রথম সচিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব জামাল হোসেন ও তার স্ত্রী শাহিনা আকতার ব্যক্তিগত সম্পত্তির হিসাব রোববার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব জামাল হোসেন ও তার স্ত্রী শাহিনা আকতার ব্যক্তিগত সম্পত্তির হিসাব রোববার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছেন। আইনজীবী অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ এ হিসাব বিবরণী কমিশনের সচিব মোখলেস উর রহমানের কাছে জমা দেন। তবে এনবিআর সচিব জামাল হোসেনকে দুদক সম্পত্তির হিসাব বিবরণী জমা দেয়ার কোন নোটিশ দেয়নি বলে জানা গেছে। অ্যাডভোকেট জিকরুল আহমেদ সাংবাদিকদের জানান, জামাল হোসেনের সম্পত্তির হিসাবে তার নিজের নামে পূর্বাচল প্রকল্পে একটি প্লট, ঢাকা ও মুন্সিগঞ্জে জমি এবং ব্যাংক স্থিতির বিবরণ দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, পূর্বাচল প্রকল্পে একটি পাঁচ কাঠার প্ল