২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সময় বাড়ানোর আবেদন অনুমোদন করেছে দুদক

কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য সাত দিন সময় বাড়ানোর যে আবেদন করেছিলেন তা অনুমোদন করেছে দুদক। বৃহস্পতিবার শেখ হাসিনা কারা কর্তৃপক্ষের মাধ্যমে দূর্নীতি দমন কমিশনে এ আবেদন করেন। বৃহস্পতিবার শেখ হাসিনা কারা কর্তৃপক্ষের মাধ্যমে দূর্নীতি দমন কমিশনে এ আবেদন করেন। কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে শেখ হাসিনার কাছে অনুমোদনের চিঠিটি পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য রোববারও দিনভর আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগারে ভিড় করেন। কিন্তু অনুমতি না থাকায় পুলিশ কাউকেই দেখা করতে দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য সাত দিন সময় বাড়ানোর যে আবেদন করেছিলেন তা অনুমোদন করেছে দুদক। বৃহস্পতিবার শেখ হাসিনা কারা কর্তৃপক্ষের মাধ্যমে দূর্নীতি দমন কমিশনে এ আবেদন করেন। কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার দুপুরে শেখ হাসিনার কাছে অনুমোদনের চিঠিটি পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য রোববারও দিনভর আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সংসদ ভবন চত্বরের বিশেষ কারাগারে ভিড় করেন। কিন্তু অনুমতি না থাকায় পুলিশ কাউকেই দেখা করতে দেয়নি। গোপালগঞ্জের কাশিয়াানি থানা আওয়ামী লীগ নেতা--কর্মীরা শেখ হাসিনার জন্য কয়েকটি বই নিয়ে আসেন। এগুলোর মধ্যে ছিল ' বেহেশতি জেওর' এবং 'একাত্তরের মুক্তিযুদ্ধ'। বিশেষ কারাগারের প্রবেশ পথের ব্যারিকেডে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা কারা কর্তৃপক্ষের নির্দেশে বইগুলো গ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির নেত্রী সিলভিয়া আহম্মেদ এবং ফাতেমা খাতুনের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য কারাগারের বাইরে অপেক্ষা করেন। তবে কারা উপ মহাপরিদর্শক জানান, নিয়ম অনুযায়ী শেখ হাসিনার সঙ্গে শনিবারের আগে কারো দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে মামলা সংক্রান্ত জরুরি প্রয়োজনে তার আইনজীবীরা দেখা করতে পারবেন। তিনি জানান, এর আগে যে নয় জন আবেদন করেছিলেন তাদের মধ্যে একজন আইনজীবী ও পাঁচ আত্মীয় ইতিমধ্যে দেখা করেছেন। বাকি তিন জনের শনিবার দেখা করার সম্ভাবনা রয়েছে। এর বাইরে রোববার পর্যন্ত আর কেউ দেখা করার জন্য আবেদন করেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এসকে ১৮৪১ ঘ.