ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব:) জেড এ খান দাবী করেছেন, দলের ৬০ ভাগ কাউন্সিলরই সংস্কারের পক্ষে।
রোববার দুপুরে গুলশানে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূইয়ার বাসভবনে তার সঙ্গে দেখা করার পর জেড এ খান সাংবাদিকদের এ কথা বলেন।
আগের দিন বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ সংস্কারের পক্ষে এক পশ্চমাংশ কাউন্সিলরেরও সমর্থন নাই বলে যে মন্তব্য করেছেন তা নাকচ করে দিয়ে জেড এ খান বলেন, "দলের ৬০ ভাগ কাউন্সিলরই সংস্কারের পক্ষে। তারা দলের ভেতরে গণতন্ত্রের চর্চার নিশ্চয়তা চান ।"
তিনি বলেন, "হান্নান শাহ একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তবে তার বক্তব্য কল্পনাপ্রসূত। বাস্তবতার সাথে মিল নেই। তিনি বেশ কিছু দিন কারগারে ছিলেন। বাস্তব অবস্থা সম্পর্কে তিনি কিছুই জানেন না। দলের সংস্কারের বিষয়ে আমরা তিন মাস যাবৎ কাজ করছি। ইতিমধ্যে ৭০ ভাগ কাউন্সিলরের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে।" মোট কাউন্সিলরের শতকরা ৬০ ভাগই ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানান তিনি।
দলের চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে সরে না দাঁড়িয়েই তিনি এক প্রশ্নের জবাবে বলেন, আমি বিএনপির উপদেষ্টামন্ডলির সদস্য। দলের কোনো পদাসীন ব্যক্তির উপদেষ্টা নই।
মান্নান ভূইয়া দলের মহাসচিব
bdnews24