২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীর সাবেক সাংসদ শহিদুল কারাগারে

পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারকে রোববার সকালে কারাগারে পাঠানো হয়েছে। সকাল ১০টার দিকে শহিদুল আলম পটুয়াখালী বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক এবিএম সাজেদুর রহমান তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2007, 06:45 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

পটুয়াখালী, জুলাই ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারকে রোববার সকালে কারাগারে পাঠানো হয়েছে। সকাল ১০টার দিকে শহিদুল আলম পটুয়াখালী বিশেষ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক এবিএম সাজেদুর রহমান তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাড়ে ১১টার দিকে একটি প্রিজন ভ্যানে করে তাকে পটুয়াখালী জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। গত ১৬ ফেব্র"য়ারি শহিদুল আলমের বাউফলের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রীসহ পিস্তলের দুটি ম্যাগজিন উদ্ধার করে যৌথবাহিনী। পরদিন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বাদী হয়ে সাবেক সাংসদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করেন। ওই মামলায়ই রোববার জামিন চাইতে আসেন শহীদুল আলম। ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অপর একটি মামলা দায়ের করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৪৬ ঘ.