২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি চুরি ও রাজস্ব ফাঁকির দায়ে চট্টগ্রামে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ওয়াসার পানি চুরি ও রাজস্ব ফাঁকির দায়ে নগরীর তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চট্টগ্রাম, ২৮ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওয়াসার পানি চুরি ও রাজস্ব ফাঁকির দায়ে নগরীর তিনটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরী জানান, ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার নাসিরাবাদ, পাহাড়তলী ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে কিশোয়ান সুইটস লিমিটেড, মাহফিল কমিউনিটি সেন্টার ও মিল্লাত বোর্ড মিলে পানি চুরি ও রাজস্ব ফাঁকির প্রমাণ পায়। এসব অভিযোগে আদালত শনিবার ওই তিন প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২১০৬ ঘ.