সাভার, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ায় শনিবার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
তারা হলেন জিরাবো উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী আঁখি বিশ্বাস শিখা ও অষ্টম শ্রেণির ছাত্রী সিনভিনা আক্তার বীণা। দুজনের বাড়িই সাভারের তৈয়বপুর গ্রামে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল ছুটির পর বিকাল তিনটার দিকে একটি ডিঙ্গি নৌকায় চড়ে ১২ জন স্কুল ছাত্রী বাড়ি ফিরছিল। জিরাবো পেরিয়ে তৈয়বপুর যাওয়ার পথে বিলে নৌকাটি ডুবে যায়।
ওই সময় ১০ ছাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও শিখা ও বীণা উঠতে পারেনি। পরে পুলিশ ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে বিল থেকে থেকে তাদের লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.
bdnews24