২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিলেটের ওসমানী নগর থানার গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির সহ সভাপতি সৈয়দ কয়সর আহমেদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

সিলেট, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সিলেটের ওসমানী নগর থানার গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান ও থানা বিএনপির সহ সভাপতি সৈয়দ কয়সর আহমেদকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯ এর ক্যাপ্টেন আল আমিন জানান, রাত চারটার দিকে করনসী গ্রামে অভিযান চালিয়ে পয়েন্ট ৩৮ বোরের তিনটি রিভলবার, দুটি পাইপগান, একটি এলজি ও আট রাউন্ড শটগানের গুলিসহ কয়সরকে গ্রেপ্তার করা হয়। তাকে র‌্যাব- ৯ এর সদর দপ্তরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিাফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৮২৪ ঘ.