ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। তিনি আশংকা করছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দুই বোন ছাড়া পরিবারের সবাইকে হত্যার পর "অসম্পূর্ণ কাজ শেষ করার" প্রক্রিয়াই এখন চলছে।
শনিবার কারাবন্দী শেখ হাসিনার আইনজীবী তৌফিক নাওয়াজ তার সঙ্গে দেখা করতে গেলে আওয়ামী লীগ প্রধান এসব বলেছেন বলে তিনি সাংবাদিকদের জানান।
বিকেলে সাক্ষাৎ শেষে তার আইনজীবী তৌফিক নাওয়াজ বিশেষ কারাগার থেকে বের হয়ে আসার পর পরই শেখ হাসিনার চাচী রাজিয়া নাসের, ফুফু শেখ খাদিজা হোসেন, ফুফাতো বোন শেখ শেলি জামান, দুই চাচাতো ভাইয়ের স্ত্রী শাহানা ইয়াসমিন শম্পা এবং শেখ ফারমিনা খান হাসিনার সঙ্গে দেখা করেন।
তৌফিক নাওয়াজ সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা নিজের জীবন নিয়ে খুবই শঙ্কিত আছেন। তিনি (হাসিনা) বলেছেন, ১৯৭৫ সালে যে কাজ শেষ হয়নি তা শেষ করার প্রক্রিয়াই এখন চলছে।"
শেখ হাসিনা সরকারের কাছ থেকে সাংবিধানিক কোনো সুযোগ- সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করে বলেছেন, "একদিকে আমার কাগজপত্র জব্দ করা হচ্ছে আর অন্যদিকে চাওয়া হচ্ছে সম্পত্তির হিসাব বিবরণী।"
আইনজীবী জানান, এ অবস্থায় কিভাবে সম্পদের হিসাব বিবরণী জমা দেবেন সে বিষয়ে জানতে চেয়েছেন শেখ হাসিনা ।
শেখ হাসিনাকে উদ্ধৃত করে তৌফিক নাওয়াজ বলেন, "যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো তখন তিনি দেশে আসতে চেয়েছিলেন। আর এখন পরোয়ানা ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে।"
মূলত নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখতেই তার বিরুদ্ধে এ সব 'ষড়য
bdnews24