২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুতর: কোরেশী

শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগকে গুরুতর বলে মন্তব্য করেছেন নবগঠিত প্রগতিশীল গণতান্ত্রিক দলের সমন্বয়ক ফেরদৌস আহমদ কোরেশী। তিনি বলেছেন, ''শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, তা গুরুতর। অভিযোগের তালিকাও দীর্ঘ। ছোট অপরাধে অনেকে কারাগারে আছেন, সেক্ষেত্রে বড় অপরাধে ভিন্ন মানদণ্ড হতে পারে না। আইন সবার ক্ষেত্রে সমান।" তবে বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী যেন হয়রানির শিকার না হন ও সুবিচার পান, তা নিশ্চিতেরও আহ্বান জানান নতুন দলের এ নেতা। একই সঙ্গে দুর্নীতির অভিযোগে যাদের বিচার হচ্ছে, তাদের স্ত্রী-সন্তানরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে দৃষ্টি রাখতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 08:20 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগকে গুরুতর বলে মন্তব্য করেছেন নবগঠিত প্রগতিশীল গণতান্ত্রিক দলের সমন্বয়ক ফেরদৌস আহমদ কোরেশী। তিনি বলেছেন, ''শেখ হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, তা গুরুতর। অভিযোগের তালিকাও দীর্ঘ। ছোট অপরাধে অনেকে কারাগারে আছেন, সেক্ষেত্রে বড় অপরাধে ভিন্ন মানদণ্ড হতে পারে না। আইন সবার ক্ষেত্রে সমান।" তবে বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ সভানেত্রী যেন হয়রানির শিকার না হন ও সুবিচার পান, তা নিশ্চিতেরও আহ্বান জানান নতুন দলের এ নেতা। একই সঙ্গে দুর্নীতির অভিযোগে যাদের বিচার হচ্ছে, তাদের স্ত্রী-সন্তানরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে দৃষ্টি রাখতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার দুপুরে সেগুনবাগিচায় দৈনিক দেশবাংলা কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন কোরেশী। গত সপ্তাহে দলের নাম ঘোষণার পর এটিই ছিল তার প্রথম প্রেস ব্রিফিং। শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির সমালোচনা করে কোরেশী বলেন, "প্রচলিত নিয়মেই একজনকে আইনের আওতায় আনা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতি পালন করলেন। যা ছাত্র-ছাত্রীরাও করেননি। মেধাবী শিক্ষকরা রাজনীতি করতে চাইলে ওই পেশা ছেড়ে রাজনীতিতে আসুন। আমরা স্বাগত জানাব।'' জামায়াতের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কোনো পক্ষপাত নেই বলেই মনে করেন কোরেশী। তিনি বলেন, "জামায়াতের চার জন সাংসদ কারাগারে। আরো চার জন পলাতক। তারা যে ধোয়া তুলশি পাতা, এটা ভাবাটা ঠিক নয়।" নিজের দলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির অনেক নেতা-কর্মীর যোগ দেওয়ার আভাস দিয়ে কোরেশী বলেন, ''আমাদের দলে তারকা নেতার স্থান নেই। আমার বন্ধু রাজ্জাক, তোফায়েল, সুরঞ্জিত-এর মতো তারকা নেতার জন্য বড় চেয়ার নেই। আমরা চাই তিনশ আসনে নতুন নেতা নির্বাচন। সারাদেশে আমাদের পক্ষে ব্যাপক সাড়া মিলছে।'' আগামী এক মাস পরে দলের কমিটি গঠনেরও ইঙ্গিত দিয়ে তিনি জানান, তার দলে কোনো দুর্নীতিবাজ থেকে থাকলে অবশ্যই তাকে দল থেকে বের করে দেওয়া হবে। নতুন দলের কমিটিতে যারা থাকবেন তাদের সম্পত্তির হিসাবও নেওয়ার ব্যবস্থা থাকবে। মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ চুক্তি সম্পাদনের জন্য তত্ত্বাবধায়ক সরকারকে অভিনন্দন জানান ফেরেদৌস আহমদ কোরেশী। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি সরকারকে আরো কার্যকর ব্যবস্থা নিতে বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সা