ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ এবং মিয়ামারের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের চুক্তি স^াক্ষর শেষে শনিবার মিয়ানমারের নির্মাণ বিষয়ক মন্ত্রী মেজর জেনারেল স' তুন বাংলাদেশ ত্যাগ করেছেন।
বাংলাদেশ-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চালু করতে দুই দেশের মধ্যে ২৫ কিলোমিটার সংযোগ সড়ক তৈরির ব্যাপারে শুক্রবার একটি চুক্তি সাক্ষর হয়।
দুপুর ১২টায় স' তুন জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে থাই এয়ারওয়েজের একটি বিমানে মিয়ানমারের উদ্দেশে রওয়ানা হন।
দুদেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের চুক্তি স^াক্ষরের জন্য গত ২৬ জুলাই স' তুন তিন দিনের সফরে বাংলাদেশ সফরে আসেন।
বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ইয়াঙ্গুন এর সঙ্গে সরাসরি বিমান রুট না থাকায় থাইল্যান্ড হয়ে তিনি মিয়ানমার যাচ্ছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/জিএনএ/১৩৩০ ঘ.
bdnews24