২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলের কলরেট মিনিটে সর্বোচ্চ ২ টাকা

দেশের মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে মিনিটে ২ টাকার বেশি কলচার্জ আদায় করতে পারবে না। সর্বনিু চার্জ হবে ২৫ পয়সা। প্রিপেইড বা পোস্ট পেইড দুই ক্ষেত্রেই এ নিয়ম কার্যকর হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহস্পতিবার এক 'অর্ন্তবর্তীকালীন নিদের্শনায়' এই নিয়ম বেঁধে দিয়ে আরও বলেছে, মোবাইল প্রতিষ্ঠানগুলো এখন থেকে 'ফ্রি-টক টাইম', 'ফ্রি-এসএমএস', 'ফ্রি-হ্যান্ডসেট' ছাড়া অন্য কোনো ধরনের 'ফ্রি' বা 'বোনাস' সুবিধা দিতে পারবে না। গ্রাহক টানতে কোনো ধরনের নগদ অর্থ বা মূল্যবান পুরষ্কারও ঘোষণা করা যাবে না। নির্দেশনার বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু সাঈদ খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 08:12 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

আবু সাঈদ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এখন থেকে মিনিটে ২ টাকার বেশি কলচার্জ আদায় করতে পারবে না। সর্বনিু চার্জ হবে ২৫ পয়সা। প্রিপেইড বা পোস্ট পেইড দুই ক্ষেত্রেই এ নিয়ম কার্যকর হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বৃহস্পতিবার এক 'অর্ন্তবর্তীকালীন নিদের্শনায়' এই নিয়ম বেঁধে দিয়ে আরও বলেছে, মোবাইল প্রতিষ্ঠানগুলো এখন থেকে 'ফ্রি-টক টাইম', 'ফ্রি-এসএমএস', 'ফ্রি-হ্যান্ডসেট' ছাড়া অন্য কোনো ধরনের 'ফ্রি' বা 'বোনাস' সুবিধা দিতে পারবে না। গ্রাহক টানতে কোনো ধরনের নগদ অর্থ বা মূল্যবান পুরষ্কারও ঘোষণা করা যাবে না। প্রিপেইড গ্রাহকদের ক্ষেত্রেও কল করার ওপর ভিত্তি করে বিশেষ সুবিধার প্যাকেজ দেওয়া যাবে না। কোন প্রতিষ্ঠান গ্রাহকদের ফ্রি-টক টাইম দিলে কেবল "অফ-নেট" এর ক্ষেত্রেই এই সুবিধা কার্যকর হবে। অর্থাৎ একজন গ্রাহক তার ফ্রি টক টাইম একই মোবাইল অপারেটরের অন্য গ্রাহকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, অন্য অপারেটরের গ্রাহকদের সঙ্গে কথা বলার ক্ষেত্রেই তিনি ফ্রি টক টাইমের সুবিধা নিতে পারবেন। নির্দেশনার বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবু সাঈদ খান। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে বিটিআরসি। একই সঙ্গে প্রচারণা ও বিপণনের ক্ষেত্রেও সুর্নির্দিষ্ট কিছু নীতিমালা অনুসরণ করার নির্দেশ দিয়েছে। বিটিআরসির বিপণন সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কোনো প্যাকেজের ক্ষেত্রে কলচার্জ কমাতে পারবে না। কলচার্জ কমানো হলে প্রতিষ্ঠানের সব প্যাকেজের ক্ষেত্রেই এই সুবিধা কার্যকর করতে হবে। এদিকে বিটিআরসির এই নির্দেশনা নিয়ে মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একটি প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন উর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সর্বনিু কলরেটের বিষয়টি ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য চাপিয়ে দেওয়া ঠিক হচ্ছে না।" তিনি আরো বলেন, "এর ফলে বড় প্রতিষ্ঠানগুলোই বেশি সুবিধা পাবে কারণ তাদের দীর্ঘদিন ভর্তুকি দেওয়ার সামর্থ্য আছে। কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলোর এই সামর্থ্য নেই। বিটিআরসিকে এই বাস্তবতা বুঝতে হবে।" গ্রাহকরা বিটিআরসির কলরেট সংক্রান্ত নির্দেশনাকে স্বাগত জানালেও ফ্রি টক টাইম এর ক্ষেত্রে 'অফ-নেট' নিয়মের বিষয়ে আপত্তি জানিয়েছেন। ময়মনসিংহের স্কুল শিক্ষক আব্দুল মালেক বলেন, "ফ্রি টক টাইম আমি কোন অপারেটরে ব্যবহার করবো তা ঠিক করার অধিকার একান্তই আমার। বিটিআরসির উচিত প্রতিষ্ঠানগুলোকে সেবার মান বাড়ানোর নির্দেশ দেওয়া। আমরা কমদামে বাজে সেবা পেতে চাই না।" এই 'অর্ন্তবর্তীকালীন নিদের্শনা' নিয়ে সোমবার মোবাইল সেবা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনায় বসবে বিটিআরসি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএসকে/টিএইচ/জেকে/এমএইচবি/২০০৯ ঘ.