২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পাখি গ্রেপ্তার

নাটোরের গুরুদাসপুর থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট এবং পুলিশ সদস্য হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ওরফে পাখিকে শুক্রবার রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 06:14 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নাটোরের গুরুদাসপুর থানা থেকে অস্ত্র ও গোলাবারুদ লুট এবং পুলিশ সদস্য হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ওরফে পাখিকে শুক্রবার রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পাখি ওই মামলার এক নাম্বার আসমি। র‌্যাব-৪ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে র‌্যাব-৪ এর একটি দল মিরপুর এক নাম্বারের একটি বাসায় আত্মগোপনে থাকা ইয়াকুব আলীকে গ্রেপ্তার করে। ১৯৮৭ সালের ২৫ ফেব্র"য়ারি নাটোরের গুরুদাসপুর থানা থেকে ২৪টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট হয়। ওই সময় হামলাকারীরা থানার নিরাপত্তা প্রহরী কনস্টেবল হাবিবুর রহমানকে গুলি করে হত্যা করে। ওই ঘটনার ২০ বছর পর গত ১৯ জুলাই মামলাটির রায় হয়। আদালত মামলার চার্জশিটভুক্ত ৬৬ জন আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মামলার ৬৬ আসামির মধ্যে ৪৬ জন জেল হাজতে আটক রয়েছেন, মারা গেছে ৬ জন এবং পাখিকে গ্রেপ্তারের পর পলাতক রয়েছেন আরো ১৩ জন। তার বিরুদ্ধে পাবনার একাধিক থানাতেও মামলা রয়েছে। মিরপুর থানার উপ-পরিদর্শক হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ইয়াকুব আলী ওরফে পাখিকে থানায় হস্তান্তর করে র‌্যাব। শনিবার সকালে পাবনা পুলিশের প্রতিনিধিরা এসে তাকে নিয়ে যাবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/২৩৪৫ ঘ.