টাঙ্গাইল, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে শুক্রবার বিকেলে ঘূর্ণিঝড়ে রমেশ চন্দ্র মণ্ডল নামের একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। ঝড়ে তিনটি উপজেলার ২০ গ্রামের চার শতাধিক কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলার ভাতকুড়া, বাজিতপুর, নগরজলক, বেতকা, গাড়াইল, মির্জাপুর উপজেলার তরফপুর, পাথরঘাটা, বানিয়াপাড়া, দোখলাটা, গোলটিয়া এবং বাসাইল উপজেরার যশিহাটী, দোহার, রিতঞ্চ, কাঞ্চনপুর, পৌশলী ও মটেশ্বর গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। এসময় বাসাইলের মটেশ্বর গ্রামের রমেশ চন্দ্র মণ্ডল ঘরের নীচে চাপা পড়ে মারা গেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫১ ঘ.
bdnews24