২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ২

জেলা সঞ্চয় ব্যুরোর হিসাব রক্ষকের বাসা থেকে ৩৭ লাখ ৫৭ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার বাসা থেকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার করা হয়েছে বিদ্যুৎ কর্মকর্তারা বাবাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2007, 08:07 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ভোলা, জুলাই ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলা সঞ্চয় ব্যুরোর হিসাব রক্ষকের বাসা থেকে ৩৭ লাখ ৫৭ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তার বাসা থেকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার করা হয়েছে বিদ্যুৎ কর্মকর্তারা বাবাকে। বৃহস্পতিবার রাতে হিসাবরক্ষক সনাতন সাহার বাসায় অভিযান চালিয়ে নগদ ৩৭ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার ও সনাতন সাহাকে আটক করা হয়। সনাতন সাহা যৌথবাহিনীকে জানান, ওই টাকার মালিক ভোলা বিদ্যুৎ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী অনুপ কুমার দাস। পরে যৌথবাহিনী ওই রাতেই অনুপ কুমারের পৈত্রিক বাসায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকার সঞ্চয়পত্রসহ অনুপ কুমারের বাবা পবিত্র ভূষণ দাসকে আটক করে। আটক দুজনকেই পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম। অনুপ কুমার বর্তমানে পিরোজপুর জেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১৬ শহর প্রকল্পে কর্মরত আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৪০৫ ঘ.