ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের পলাশবাড়িতে বৃহস্পতিবার রাতে বাসের ধাক্কায় রিকশা ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন।
নবীনগর-কালিয়াকৈর সড়কে রিকশা-ভ্যানটিকে দ্রুতগামী একটি বাস পেছন থেকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ভ্যান চালক নিখোঁজ রয়েছেন।
স্থানীয় হাবীব ক্লিনিকে চিকিৎসাধীন আহত যাত্রী জহিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে নয়টায় রিকশা-ভ্যানে তারা তিনযাত্রী বাইপাইল থেকে নবীনগরের উদ্দেশে রওনা হন। পথে পলাশবাড়ি
bdnews24