২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ৫টি ট্রলার লুট, একজন মাঝি নিখোঁজ

ভোলার দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার ভোরে ৫টি মাছ ধরা ট্রলারসহ প্রায় ২০ লাখ টাকার জাল ও মাছ লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। এ সময় ৩০ জন জেলেকে পিটিয়ে নদীতে নিক্ষেপ করে তারা। এখানো একজন মাঝি নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড ট্রলার উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ভোলা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোলার দৌলতখান উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে বৃহস্পতিবার ভোরে ৫টি মাছ ধরা ট্রলারসহ প্রায় ২০ লাখ টাকার জাল ও মাছ লুট করে নিয়ে গেছে জলদস্যুরা। এ সময় ৩০ জন জেলেকে পিটিয়ে নদীতে নিক্ষেপ করে তারা। এখানো একজন মাঝি নিখোঁজ রয়েছেন। কোস্টগার্ড ট্রলার উদ্ধারের জন্য অভিযান শুরু করেছে। স্থানীয় মাছ ব্যবসায়ী ও ট্রলার মালিক হানিফ মাঝি জানান, ভোরে দৌলতখানের ভবানীপুর এলাকার মেঘনা নদীতে মাছ ধরার সময় জলদস্যুরা দুটি ট্রলারে করে এসে ৫টি মাছ ধরা ট্রলারে হামলা চালায়। এ সময় হানিফ মাঝির নিজের একটি এবং লোকমান, মোরশেদ মাঝি, খলিল ও ফরমুজ মাঝির মালিকানাধীন ৪টি ট্রলার জাল ও মাছসহ লুট করে নিয়ে যায় তারা। জলদস্যুরা ট্রলারগুলো থেকে ৩০ জন জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। পরে অন্য জেলে নৌকার সাহায্যে তাদের উদ্ধার করা হয়। বাবুল নামের এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। আহত জেলেদের মধ্যে ফারুক মাঝিকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান হানিফ মাঝি। কোষ্টগার্ডের দক্ষিণাঞ্চলীয় জোনাল কমান্ডার এটিএম আশরাফ বৃহস্পতিবার বিকেলে জানান, ট্রলারগুলো উদ্ধারে মেঘনায় অভিযান শুরু হয়েছে। নিখোঁজ মাঝিকেও উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৪৭ ঘ.