২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ফারুক হত্যা: গ্রেপ্তার হয়নি কেউ

যশোরে যুবদলের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদার ফারুক হত্যার প্রায় ২৪ ঘণ্টা পরও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

যশোর, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যশোরে যুবদলের কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদার ফারুক হত্যার প্রায় ২৪ ঘণ্টা পরও এর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কোতয়ালি থানার ওসি এম এ মতিন বৃহস্পতিবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ফারুক হত্যার ঘটনায় তখন পর্যন্ত কোনো মামলা হয়নি। অবশ্য খুনিদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান চলছে। বুধবার রাত ১০টার দিকে আবদার ফারুক শহর থেকে তার শখহাটির বাড়িতে যাওয়ার পথে জামরুল তলা মিয়াবাড়ির কাছে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে। পরে রাত সাড়ে ১১ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। আবদার ফারুকের ভাই মোসলেম উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে আরও দু'বার হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এলাকায় প্রতিপক্ষের সঙ্গে বিরোধ ও রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০২৪ ঘ.