২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন সাবেক মন্ত্রীর কারাদণ্ড

জঙ্গিবাদে মদদ ও দুর্নীতিসহ পৃথক মামলায় বৃহস্পতিবার আদালত তিন সাবেক মন্ত্রী এবং এক ওয়ার্ড কমিশনারকে দীর্ঘ মেয়াদি সাজা দিয়েছে। এর মধ্যে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে সাবেক ডাক ও টেলি-যোগাযোগমন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকসহ ২৫ আসামির প্রত্যেককে ৩১ বছর ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়া দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ১৩ বছর, সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বাড়ি পোড়ানোর মামলায় আট বছর এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

২৬ জুলাই ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জঙ্গিবাদে মদদ ও দুর্নীতিসহ পৃথক মামলায় বৃহস্পতিবার আদালত তিন সাবেক মন্ত্রী এবং এক ওয়ার্ড কমিশনারকে দীর্ঘ মেয়াদি সাজা দিয়েছে। এর মধ্যে জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে সাবেক ডাক ও টেলি-যোগাযোগমন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকসহ ২৫ আসামির প্রত্যেককে ৩১ বছর ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। এছাড়া দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ১৩ বছর, সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বাড়ি পোড়ানোর মামলায় আট বছর এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধে চলচ্চিত্র অভিনেতা ও ঢাকা সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কমিশনার মনোয়ার হোসেন ডিপজলকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চারজনকে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। এই প্রথম আদালত এক দিনে চারজন রাজনীতিকের বিরুদ্ধে কারাদণ্ডের রায় দিয়েছে। আমিনুল হকের অনুপস্থিতিতেই বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজাউল ইসলাম তার বিরুদ্ধে রায় দেন। আদালত আমিনুল হকের পাশাপাশি রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদসহ অন্য ২৪ আসামিকেও একই মেয়াদের সাজা দেয়। আওয়ামীলীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবং সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে সাবেকমন্ত্রী আমিনুল হককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর কারাদন্ডের নির্দেশ দেওয়া হয়। জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগে এটাই ছিল আমিনুল হকের বিরুদ্ধে প্রথম মামলা। বাংলাভাই বাহিনীর হাতে নির্যাতিত কৃষক ফজলুর রহমান চলতি বছর ৩০ মার্চ বাগমারা থানায় মামলাটি দায়ের করেন। আদালত আমিনুল হকের পাশাপাশি রাজশাহী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শীষ মোহাম্মদসহ অন্য ২৪ আসামিকেও একই মেয়াদের সাজা দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাগমারা উপজেলার বড়বিহানআলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও বাসুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেশারতুল্লাহকে বেকসুর খালাস দেওয়া হয়। ব্যারিস্টার আমিনুল হক ও শীষ মোহাম্মদসহ সাজাপ্রাপ্ত ১৬ জন আসামি পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত নয় জন আসামী আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন, জঙ্গি রমজান কায়ার ছেলে কুরবান আলী, বাংলাভাই বাহিনীর সদস্য 'কিলার' মোস্তাক, আব্দুস সাত্তার, লুতফর, আফজাল, আকরাম, আমজাদ, নজরুল ও মিজানুর রহমান। সাজাপ্রাপ্ত অপর পলাতক আসামীরা হলেন, মোস্তাফিজুর রহমান হিটলার, মনজুর রশীদ, সিদ্দিক, মোসলেম, জলিল, লতিফ, বুলবুল, মোখলেস, হালিম, জুতা মন্টু, আবুল মেম্বার, কামরান, রফিক ও আশরাফ। রায়ে ২৫ আসামিকে ফৌজদারি দণ্ডবিধির ৩২৬ ধারায় ১০ বছর সশ্রম, ৩০৭ ধারায় ১০ বছর সশ্রম, ৩৮৭ ধারায় ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং ১৪৩ ধারায় ছয় মাস বিনাশ্রম ও ১৪২ ধারায় ১ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আসামীদের প্রত্যেককে বিভিন্ন ধারায় ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ডাদেশও দেয় আদালত। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি নুরুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অঙ্কুর সেন। ২০০৪ সালের এপ্রিল মাসে ইসলামী জঙ্গীবাদী নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের হাতে নির্যাতিত ফজলুর রহমান চলতি বছরের ৩০ মার্চ আমিনুল হকসহ ২৮ জনের বিরুদ্ধে মামলাটি করেন। বোমা মেরে ঝালকাঠিতে দুজন বিচারককে হত্যা করার দায়ে বাংলা ভাই ও তার আধ্যাত্মিক নেতা শায়খ আবদুর রহমানসহসহ ৬ জনের ইতিমধ্যেই ফাঁসি হয়েছে। গত জোট সরকারের সময় দেশের নাটোর ,চাপাই ও নবাবগঞ্জসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে জঙ্গীবাদের উত্থান ঘটে। স্থানীয় প্রশাসন, সরকারের কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আমলাদের অলিখিত নির্দেশে জঙ্গী সংগঠনের সদস্যদের প্রশ্রয় দেয়া হয়। জোট সরকার ক্ষমতায় থাকার সময়ই একাধিক গোয়েন্দা সংস্থা জঙ্গীবাদের উত্থান সম্পর্কে সরকারকে অবহিত করে। কিন্ত সরকার তখন কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। নির্যাতিত ফজলুর রহমানের মামলার তদন্ত কর্মকর্তা মুক্তার হোসেন গত ২৩ এপ্রিল ২৭ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০ মে আমিনুল হকসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়। গত ৯ জুলাই সাক্ষ্যগ্রহণ শেষ হলে ১১ জুলাই গ্রেফতারকৃত নয় আসামির পরিচয় নিশ্চিত করে আদালত। এরপর গত ২২ জুলাই যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয় । আমিনুল হকের বিরুদ্ধে অনান্য মামলা: জরুরি অবস্থা জারির পর ব্যারিস্টার আমিনুল হকের বিরুদ্ধে জঙ্গিদের মদদ যোগানোসহ নানা অভিযোগে আরও সাতটি মামলা হয়। এর মধ্যে একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। জঙ্গি মদদের অভিযোগে ফজলুর রহমানের দায়ের করা মামলাটিই প্রথম। এই মামলা দায়েরের এক দিন পরই ১ এপ্রিল আইয়ুব আলী নামে বাগমারার এক ব্যক্তি বাদী হয়ে ব্যারিস্টার আমিনুল হকসহ ৩০ জনকে আসামি করে জঙ্গি মদদের অভিযোগে আরও একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ আদালত-৩ এ বিচারাধীন রয়েছে। বাংলাভাই বাহিনীর নির্যাতনে নিহত প্রথম ব্যক্তি মনোয়ার হোসেন বাবুর বাবা মোহসীন আলী গত ১২ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন। আমিনুল হক ছাড়াও এ মামলায় সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক সাংসদ নাদিম মোস্তফা, রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু ও রাজশাহীর সাবেক পুলিশ সুপার (এসপি) মাসুদ মিয়াসহ ৬৬ জনকে আসামি করা হয়েছে। আমিনুল হকের বিরুদ্ধে জমি দখল ও সরকারি গাছ কাটার অভিযোগে গোদাগাড়ী থানায় দুটি মামলা হয়েছে। গোদাগাড়ী এলাকার পঙ্গু মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও আলাউদ্দিন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। অনুরূপ অভিযোগে জনৈক গোলাম মোস্তফা তানোর থানায় আমিনুলের বিরুদ্ধে একটি মামলা করেছেন। জমি দখলের অভিযোগে আমিনুল হকসহ ১০ জনের বিরুদ্ধে গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ডা. গোলাম মোস্তফা মাস্টারের দায়ের করা মামলায় ইতোমধ্যে সব আসামিকে খালাস দিয়েছে আদালত। রুহুল কুদ্দুস তালুকদার দুলু : সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার ভাই আতিকুর রহমান তালুকদারকে বাড়ি পোড়ানোর মামলায় আট বছর করে সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছে নাটোরের আদালত। বাড়ি পোড়ানোর এ মামলার রায়ে ৯৪ জন আসামির মধ্যে জেলা যুবদল সাধারণ সম্পাদক বাবুল চৌধুরীসহ পাঁচ জনকে খালাস দেওয়া হয়েছে। দুলু ও তার ভাই বাদে বাকি ৮৭ জনের প্রত্যেককে দেওয়া হয়েছে ৭ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রওনক মাহমুদ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মামলার রায় দেন। দুলু ও তার ভাইকে দেওয়া আট বছরের সাজার মধ্যে অগ্নিসংযোগের জন্য পাঁচ বছর, ভাংচুর ও ক্ষতিসাধনের জন্য এক বছর, দাঙ্গা সংঘটনের দায়ে এক বছর এবং হুকুমদাতা হিসেবে আরও একবছর দণ্ড দেওয়া হয়। তবে আদালতের রায়ে চারটি সাজা একত্রে কার্যকরের কথা উল্লেখ থাকায় সাবেক উপমন্ত্রী ও তার ভাইকে পাঁচ বছর কারাভোগ করতে হবে। বিচার শুরুর মাত্র ৪৪ দিনের মধ্যে অ্যাডভোকেট দুলুসহ ৯৪ জনের বিরুদ্ধে দায়ের হওয়া ১৮টি বাড়ি পোড়ানো মামলার রায় বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে ঘোষণা করা হয়। জঙ্গিবাদে মদদ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দুলুর বিরুদ্ধে দায়ের হওয়া ২২টি মামলার মধ্যে এটাই প্রথম রায়। রায়ের পর আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় দুলু সাংবাদিকদের, "সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি কোথাও আগুন লাগাইনি।" বাড়ি পোড়ার ঘটনা সত্য বলে স্বীকার করলেও এর সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেন তিনি। মামলাটি গত ১২ জুন বিচারের জন্য নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আসার পর ২৭ জুন অভিযোগ গঠন করা হয়। এ মামলায় সরকার পক্ষ থেকে ২৬ জন সাক্ষী উপস্থাপন করা হয়। সর্বশেষ গত ২২ জুলাই সরকার ও আসামিপক্ষের মধ্যে যুক্তিতর্ক শুনানি হয়। বিচার চলাকালে ৯৪ জন আসামির মধ্যে দুলুসহ ২৮ জন আদালতে হাজির ছিলেন। বাকিরা এখনো পলাতক রয়েছেন। রামশাকাজিপুর গ্রামের আসাদুজ্জামান বাদী হয়ে গত ২৫ ফেব্র"য়ারি বিস্ফোরক ব্যবহার করে বাড়ি পোড়ানোর অভিযোগে দুলুসহ ৯৪ জনকে আসামি করে নাটোরের নলডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। এজাহারে অভিযোগ করা হয়, ২০০৪ সালের ৭ ফেব্র"য়ারি দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামা সন্ত্রাসীদের হাতে নিহত হওয়ার পর রাজনৈতিক আক্রোশে রামশাকাজিপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে দুলুর নেতৃত্বে হামলা হয়। ৭ ফেব্র"য়ারি রাতে দুলু ও তার ভাই একটি গাড়ি নিয়ে ওই গ্রামে গিয়ে অপর আসামীদের বিস্ফোরক দিয়ে আসে এবং আসাদুজ্জামানের বাড়িতে সাবেক উপমন্ত্রী নিজে আগুন লাগান। পরে অন্য আসামীরা ওই এলাকার আরও ১৭টি বাড়ি ও ১৫টি দোকানে আগুন ধরিয়ে দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়। রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, "আদালতের রায়ে আমি খুশি। ভাবিনি ওই অত্যাচারের বিচার পাব।" তার দাবি, ক্ষতিগ্রস্তরা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আর এ কারণেই প্রতিহিংসাবশত দুলুর নেতৃত্বে ওই হামলা হয়। সরকার পক্ষের কৌঁসুলি পিপি আব্দুল কাদের, বিশেষ পিপি খন্দকার আব্দুল হাই ও সহকারী পিপি সামশুল ইসলাম ভূইয়াও রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামি পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন। মহিউদ্দীন খান আলমগীর: দুর্নীতির দায়ে আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ১৩ বছরের কারাদণ্ড ১০ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। মহীউদ্দিন খান রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে তার আইনজীবী সৈয়দ রেজাউর রহমান জানিয়েছেন। অবৈধভাবে অর্থোপার্জনের জন্য মহীউদ্দীন খান আলমগীরকে ১০ বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তিন বছরের সাজা ভোগ করতে হবে সম্পত্তির তথ্য গোপনের জন্য। এ সাজা একটা শেষ হলে অন্যটা শুরু হবে এবং আসামির হাজতবাসের দিন থেকে তা কার্যকর হবে। একই সঙ্গে মহীউদ্দিন খানের অবৈধভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করারও আদেশ দিয়েছে আদালত । বৃহস্পতিবার দুপুর ১টা ২ মিনিটে বিশেষ জজ আদালত--৩ এর বিচারক শাহেদ নূরউদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার পর মহীউদ্দীন খান আলমগীরের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, তার মক্কেল মনে করেন এই আদালতের রায় ও আদেশে ন্যায়বিচার প্রতিফলিত হয়নি। মামলা প্রমাণিত না হওয়া সত্ত্বেও দন্ডাদেশ দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে তিনি জানান । সকাল সাড়ে দশটায় কাশিমপুর কারাগার থেকে মহীউদ্দীন খান আলমগীরকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার মিনিট পাঁচেক আগে বিশেষ আদালতের অস্থায়ী হাজতখানা থেকে আসামির কাঠগড়ায় এসে দাঁড়ান মহীউদ্দিন খান। এ সময় তার মুখে ছিল হাসি। আদালতে উপস্থিত তার বড় ভাই অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, ও মুনতাসির মামুনসহ অন্যান্য আতী