২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানসহ ২৯ জনের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজিরা

আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান, আওয়ামী লীগ নেতা লোটাস কামাল এবং ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার রোটনসহ ২৯ জনকে হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 01:13 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ২৪ডটকম)--আওয়ামী লীগ সভানেত্রীর উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান, আওয়ামী লীগ নেতা লোটাস কামাল এবং ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহফুজুর হায়দার রোটনসহ ২৯ জনকে হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে। বৃহষ্পতিবার কড়া নিরাপত্তার মধ্যে তাদেরকে বিচারপতি আলী আসগর খান, বিচারপতি মো. আবদুল মতিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব মর্যাদার কর্মকর্তার সমন্বয়ে গঠিত তিন সদস্যের অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়। সালমান রহমানসহ এই ২৯ জনের আটকাদেশের মেয়াদ আর বাড়ানো হবে কিনা এ বিষয়ে সিদ্ধা