২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে তিন উপ-সচিবসহ ছয় কর্মকর্তা বদলি

প্রশাসনের তিন জন উপ-সচিবসহ ছয়টি পদে রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এসব বদলির আদেশ দেয়। স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রামের পরিচালক (উপ-সচিব) গোলাম মোস্তফাকে রপ্তানি উন্নয়ন বোর্ডের পরিচালক পদে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 12:02 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের তিন জন উপ-সচিবসহ ছয়টি পদে রদবদল আনা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এসব বদলির আদেশ দেয়। স্থানীয় সরকার বিভাগ, চট্টগ্রামের পরিচালক (উপ-সচিব) গোলাম মোস্তফাকে রপ্তানি উন্নয়ন বোর্ডের পরিচালক পদে বদলি করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) জোবেদা খাতুনকে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এবং সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব ননী গোপাল বিশ্বাসকে সরকারি প্রাথমিক বিদ্যালয় পুনঃনির্মাণ ও সংস্কার প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর একেএম মুসাকে জরিপ অধিদপ্তরের 'সার্ভে সুপার' পদে নিয়োগ করা হয়েছে। অন্যদিকে কোস্টগার্ডে কর্মরত নৌ-বাহিনীর লেফটেন্যান্ট ওয়ালিয়ুর রশীদকে তার আগের পদে ফেরত পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহজাহান খানকেও আগের পদে ফেরত পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/জেকে/১৭৫৩ ঘ.