২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার এক স্কুল ছাত্রীসহ দুই জন নিহত এবং এক জন আহত হয়েছেন। পাবনার পুলিশ সুপার এ এফ এম মাসুম রব্বানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে পাবনা-নগরবাড়ী সড়কের রাজাপুর এলাকায় ট্রাকচাপায় মারা যান মোটর সাইকেল আরোহী আজিবর মন্ডল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 09:17 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

পাবনা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার এক স্কুল ছাত্রীসহ দুই জন নিহত এবং এক জন আহত হয়েছেন। পাবনার পুলিশ সুপার এ এফ এম মাসুম রব্বানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকালে পাবনা-নগরবাড়ী সড়কের রাজাপুর এলাকায় ট্রাকচাপায় মারা যান মোটর সাইকেল আরোহী আজিবর মন্ডল। মোটর সাইকেলের অপর আরোহী ইসমাইল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সকালে চাটমোহর রেল বাজারের কাছে স্কুলে যাওয়ার পথে প্রথম শ্রেণীর ছাত্রী লামিয়া খাতুন বাসচাপায় ঘটনাস্থলেই মারা যান। দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোয় মামলা হয়েছে। তবে বাস এবং ট্রাকটিকে আটক করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫১১ ঘ.