বরগুনা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরগুনা জেলা বিএনপির সভাপতি ও বরগুনা-২ (বামনা-পাথরঘাটা) আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মনিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।
সরকারি গাছ কাটা এবং তা বিক্রির টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ মোড়ল এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
চলতি বছরের ১ মার্চ নাচনাপাড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদি হয়ে পাথরঘাটা ম্যাজিস্ট্রেট আদালতে নূরুল ইসলাম মনিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
পর পর দুই ধার্য তারিখে আসামিরা হাজির না হওয়ায় আদালত সব আসামীর বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৩৯ ঘ.
bdnews24