২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের মধ্যভাগে পুঁজিবাজারে মন্দা

ঢাকার পুঁজিবাজারে বৃহস্পতিবার দিনের মাঝামাঝি এসে মন্দাভাব দেখা দিয়েছে। মূলত বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারের এই পতন বলে মনে করছেন বিশ্লেষকরা। দুপুর একটা তিন মিনিটের দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক এক দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ কমে দুই হাজার ৪২১ দশমিক ০৭ পয়েন্টে হয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক কাটা তিন দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে এক হাজার ৯০০ এর ঘরে অবস্থান করছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে মোট ১৫২ কোটি টাকা। বুধবার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ২৩২ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 08:04 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকার পুঁজিবাজারে বৃহস্পতিবার দিনের মাঝামাঝি এসে মন্দাভাব দেখা দিয়েছে। মূলত বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারের এই পতন বলে মনে করছেন বিশ্লেষকরা। দুপুর একটা তিন মিনিটের দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক এক দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ০৪ শতাংশ কমে দুই হাজার ৪২১ দশমিক ০৭ পয়েন্টে হয়েছে। ডিএসআই বা সার্বিক মূল্যসূচক কাটা তিন দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ কমে এক হাজার ৯০০ এর ঘরে অবস্থান করছে। এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে মোট ১৫২ কোটি টাকা। বুধবার দিনশেষে লেনদেনের এ অঙ্ক ছিল ২৩২ কোটি টাকা। লেনদেনকৃত ১৮৬টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৭১টির, কমেছে ৯৬টির এবং ১৯টি কোম্পানির শেয়ারের দাম রয়েছে অপরিবর্তিত। বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেনের দিক দিয়ে শীর্ষে ছিল স্কয়ার ফার্মা। এর শেয়ারের দাম পাঁচহাজার ৩৯৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে পাঁচ হাজার ৫৬০ টাকা হয়েছে। এ ছাড়া স্কয়ার টেক্সটাইলের শেয়ারের দাম ১১৫ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ১২১ টাকা ৪০ পয়সা হয়েছে। মূলত অর্ধ বর্ষিকী মুনাফার ব্যাপারে পূর্বানুমানের কারণে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে গেছে। তবে কমেছে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম। এর শেয়ার ৯৩৮ টাকা ৫০ পয়সা থেকে কমে ৯৩১ টাকা হয়েছে। একই অবস্থা এক্সিম ব্যাংকের ক্ষেত্রেও। ব্যাংকটির শেয়ার ৪৩৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে ৪৩৫ টাকায় লেনদেন হচ্ছে। লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাউথইস্ট, ন্যাশনাল এবং আল আরাফা ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও কমেছে সামিট পাওয়ার এর শেয়ারের দাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩৪০ ঘ.