২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নদীর পানি বাড়ছেই, নতুন নতুন এলাকা প্লাবিত

দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি বেড়েই চলেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, নয়টি পয়েন্টে ছয়টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার নদীগুলোতে পানি আরও বাড়তে পারে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রিং বাঁধের ভাঙা অংশ দিয়ে যমুনার পানি ঢুকে জেলার শৈলাবাড়ি, খোকশাবাড়ি, কুশাহাট, গুনেরগাতী, ফকিরতলা, চন্দ্রকোনা ও শালুভিটাসহ প্রায় ২০টি গ্রামের নিম্নাঞ্চল নতুর করে প্লাবিত হয়েছে। এ ছাড়া পাবনা ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কুমিল্লা অঞ্চলে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2007, 07:08 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান নদ-নদীগুলোতে পানি বেড়েই চলেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে, নয়টি পয়েন্টে ছয়টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে বইছে। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্রহ্মপুত্র ও গঙ্গা অববাহিকার নদীগুলোতে পানি আরও বাড়তে পারে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রিং বাঁধের ভাঙা অংশ দিয়ে যমুনার পানি ঢুকে জেলার শৈলাবাড়ি, খোকশাবাড়ি, কুশাহাট, গুনেরগাতী, ফকিরতলা, চন্দ্রকোনা ও শালুভিটাসহ প্রায় ২০টি গ্রামের নিম্নাঞ্চল নতুর করে প্লাবিত হয়েছে। এ ছাড়া পাবনা ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে কুমিল্লা অঞ্চলে। (আরো তথ্যসহ) এদিকে মানিকগঞ্জের প্রতাপপুরের (কাজিরহাট) একমাত্র ফেরি ঘাটটি জলমগ্ন হয়ে পড়ায় বৃহস্পতিবার দুপুর থেকে পাটুরিয়ার সঙ্গে কাজিরহাটের ফেরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দৌলতদিয়ার ৩ নম্বর ফেরি ঘাটটি বুধবার থেকে বন্ধ রয়েছে। ফেরি পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাটে আটকা পড়েছে প্রায় ৩০০ পণ্যবাহী ট্রাক। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা আরিফুল ইসলাম বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, রংপুরের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি যথাক্রমে বিপদ সীমার ৩০ ও দুই সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পদ্মার পানি গোয়ালন্দ ও ভাগ্যকূল পয়েন্টে যথাক্রমে বিপদ সীমার ৩০ এবং ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ৮৭ সেন্টিমিটার এবং সুনামগঞ্জ পয়েন্টে ৮৫ সেন্টিমিটার ওপরে রয়েছে। এ ছাড়া দূর্গাপুর পয়েন্টে সোমেশ্বরী নদীর পানি বিপদ সীমার অনেক ওপর দিয়ে বইছে। এ পয়েন্টে বৃহস্পতিবার সকালে রেকর্ড করা হিসেব অনুযায়ী পানি ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোমতী নদীর পানি কুমিল্লা পয়েন্টে কিছুটা কমলেও এখনও বিপদ সীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর