২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি এলাকা থেকে তিন রিক্সাচোর গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের কাছ থেকে বুধবার তিন রিক্সাচোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় রিক্সাচুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 04:38 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের কাছ থেকে বুধবার তিন রিক্সাচোরকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় রিক্সাচুরির কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা আটক করা হয়। বুধবার র‌্যাব-৩ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষক বাসভবনের ফটক সংলগ্ন রাস্তা থেকে দুপুর দেড়টার দিকে মো. কিরণ, মো. বাশার, ও মো. ফিরোজ মিয়া নামের তিন রিক্সচোরকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরদের একটি সিএনজি অটোরিক্সা আটক করে র‌্যাব। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসএনডি/২২৩২ ঘ.