২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছর পর ২৩তম বিসিএস পরীক্ষার ফল প্রকাশ

সাত বছর পর প্রকাশ করা হয়েছে ২৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আয়োজিত এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০০ সালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 04:26 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাত বছর পর প্রকাশ করা হয়েছে ২৩তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আয়োজিত এই বিশেষ বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০০ সালে। এই পরীক্ষায় উত্তীর্ণ ৭০ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে বলে বুধবার সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের মুখোমুখি হতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মনোনীত প্রার্থীদের পরবর্তীতে ডাকা হবে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসএইচ/এমএইচবি/২২১০ ঘ.