২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপ

রাজধানীর মালিবাগে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীরা পুলিশ চেকপোস্টে দুটি ককটেল ছুড়ে মারে। এতে আলী হাসান নামে এক পুলিশ কনস্টেবল ও এক পথচারী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 03:25 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীরা পুলিশ চেকপোস্টে দুটি ককটেল ছুড়ে মারে। এতে আলী হাসান নামে এক পুলিশ কনস্টেবল ও এক পথচারী আহত হয়েছেন। একটি চলন্ত ট্যাক্সিক্যাব থেকে ককটেল ছুড়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। আহত কনস্টেবল আলী হাসানকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক আব্দুল মোতালেব ভূঁইয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মালিবাগ, চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে পুলিশ সদস্যরা বিভিন্ন যানবাহন তল্লাশি করছিলেন। সন্ধ্যা সোয়া ৭টার দিকে একটি চলন্ত ট্যাক্সিক্যাব থেকে অজ্ঞাত সন্ত্রাসীরা চেকপোস্ট লক্ষ করে দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণে আহত হন কর্তব্যরত কনস্টেবল আলী হাসান ও অজ্ঞাত এক পথচারী। আলী হাসান রাজারবাগ পুলিশ লাইনের ৬ নং কোম্পানিতে কর্মরত। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এসএনডি/এমএইচবি/২১১৬ ঘ.