২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের জিজ্ঞাসাবাদের পর চবি শিক্ষকদের কর্মসূচি স্থগিত

র‌্যাবের জিজ্ঞাসাবাবাদের পরপরই কালোব্যাজ ধারণ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষক। শেখ হাসিনাকে গ্রেপ্তার ও খালেদা জিয়াকে হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার বাস্তবায়ন শিক্ষক ফোরাম বৃহস্পতিবার ওই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র‌্যাবের জিজ্ঞাসাবাবাদের পরপরই কালোব্যাজ ধারণ কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষক। শেখ হাসিনাকে গ্রেপ্তার ও খালেদা জিয়াকে হয়রানির প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার বাস্তবায়ন শিক্ষক ফোরাম বৃহস্পতিবার ওই কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। উদ্যোক্তাদের দুই নেতৃস্থানীয় শিক্ষক সাবেক সহ-উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ ও অধ্যাপক গাজী সালেহউদ্দিনকে বুধবার বিকাল সাড়ে তিনটায় পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে ডেকে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় তারা র‌্যাব কার্যালয় থেকে বেরিয়ে আসেন। সেখান থেকে বেরিয়ে গাজী সালেহউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, অনিবার্য কারণবশত বৃহস্পতিবারের কালো ব্যাজ ধারণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে র‌্যাব কার্যালয়ে কী আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে রাজি হননি তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/এমআই/১৯৪৯ ঘ.