গাইবান্ধা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের পূর্বকোমরনই কুটিপাড়া এলাকায় বুধবার উৎপাদন নিষিদ্ধ পলিথিনের একটি অবৈধ কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফিজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই কারখানা থেকে ৫০ বস্ত পলিথিন, পলিথিন তৈরির ১২টি যন্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে কারখানার মালিক মিন্টু মিয়ার ছোট ভাই বিপুল এবং কর্মচারী আনারুল, লিটন ও চান মিয়াকে।
কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
পুলিশ জানিয়েছে, পরিত্যক্ত একটি বিস্কুট কারখানার আড়ালে দীর্ঘদিন ধরেই সেখানে পলিথিন উৎপাদন করা হচ্ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৫ ঘ.
bdnews24