ফরিদপুর, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির দাবি জানিয়েছেন ফরিদপুরের ৮৫ জন আইনজীবী।
বুধবার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমেদের কাছে এক আবেদনে তারা বলেন, "দেশ ও জাতির প্রতি অকৃত্রিম ও আন্তরিক অবদানের জন্য আমরা শেখ হাসিনার মুক্তি দাবি করছি।"
বিবৃতিতে স্বাক্ষরকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সহ- সভাপতি অসিত মজুমদার, সাবেক সভাপতি সুবল সাহা, সাবেক সম্পাদক খসরুজ্জামান দুলু, গোলাম রব্বানী বাবু মৃধা, স্বপন পাল, আবুল বাসার সরদার প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এসকে/ ১৮২৯ ঘ.
bdnews24