২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ড শেষে নাসের রহমান কারাগারে

৫ দিন রিমান্ড শেষে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র সাবেক সাংসদ নাসের রহমানকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। নাসেরকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আর কোনো রিমান্ড না চেয়ে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 12:14 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--৫ দিন রিমান্ড শেষে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের পুত্র সাবেক সাংসদ নাসের রহমানকে বুধবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। নাসেরকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আর কোনো রিমান্ড না চেয়ে তাকে জেলহাজতে পাঠানোর আবেদন করেন। মহানগর হাকিম মো. মিজানুর রহমান নাসেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। তার পক্ষে অ্যাডভোকেট রুহুল আমিন ভূঁইয়া কারাগারে ১ম শ্রেণীর মর্যাদা চাইলে আদালত কর্তৃপক্ষকে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এর আগে নাসের রহমানকে আরও ৫ দিনের রিমান্ডে নিয়েছিল দুদক। দুর্নীতি দমন কর্মকর্তা মো. মনিরুজ্জামান ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ২শ ২৯ টাকার সম্পদের হিসাব গোপন রাখার অভিযোগে ২৭ মে গুলশান থানায় নাসের রহমান ও রেজিনা নাসেরের বিরুদ্ধে মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/