২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধাসদন থেকে হাসিনার আরেকটি মার্সিডিস জব্দ

শেখ হাসিনার আরেকটি বুলেটপ্র"ফ মার্সিডিস গাড়ি জব্দ করেছে দুর্নীতিবিরোধী টাস্ক ফোর্স। এর আগে ১৬ জুলাই তাকে গ্রেপ্তারের পর একটি বুলেটপ্র"ফ গাড়ি জব্দ করা হয়। বুধবার দুপুর ১২ টা ২০ মিনিটে টাস্ক ফোর্সের সদস্যরা শেখ হাসিনার সুধা সদনের বাসায় যান। এরপর দেড়টায় তারা রুপালি রঙের মার্সিডিস গাড়িটি (ঢাকা মেট্রো ঘ ১১-৬৩৬৪) নিয়ে বের হন। গাড়িটি ধানমণ্ডি থানায় রেখে আসেন শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক আলাউদ্দীন রানা। শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ জানান, টাস্কফোর্সের সদস্যরা শুধু গাড়ি জব্দ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 09:25 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার আরেকটি বুলেটপ্র"ফ মার্সিডিস গাড়ি জব্দ করেছে দুর্নীতিবিরোধী টাস্ক ফোর্স। এর আগে ১৬ জুলাই তাকে গ্রেপ্তারের পর একটি বুলেটপ্র"ফ গাড়ি জব্দ করা হয়। বুধবার দুপুর ১২ টা ২০ মিনিটে টাস্ক ফোর্সের সদস্যরা শেখ হাসিনার সুধা সদনের বাসায় যান। এরপর দেড়টায় তারা রুপালি রঙের মার্সিডিস গাড়িটি (ঢাকা মেট্রো ঘ ১১-৬৩৬৪) নিয়ে বের হন। গাড়িটি ধানমণ্ডি থানায় রেখে আসেন শেখ হাসিনার ব্যক্তিগত গাড়িচালক আলাউদ্দীন রানা। শেখ হাসিনার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ জানান, টাস্কফোর্সের সদস্যরা শুধু গাড়ি জব্দ করেছে। আর কোনো খোঁজ-খবর করেনি। শেখ হাসিনার ব্যবহৃত তিনটি বুলেটপ্র"ফ মার্সিডিস গাড়ির মধ্যে দুটিই এখন ধানমন্ডি থানায়। ২১ আগস্টের গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্ত গাড়িটি এখনো সুদাসদনে রয়েছে। হাসান মাহমুদ বলেন, "আমরা গাড়িগুলো নিয়ে যাওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছি না, এটা রহস্যজনক। এরকম একটি বুলেটপ্র"ফ গাড়ির বদৌলতেই ২১ আগস্টের গ্রেনেড হামলার পর চালানো গুলি থেকে প্রাণে বেঁচে গেছেন শেখ হাসিনা। " ড. মাহমুদ জানান, গ্রেনেড হামলায় আগের গাড়িটি চড়ার অনুপযোগী হয়ে পড়লে শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা কমিটি তার জন্য প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদের অর্থায়নে দুটি গাড়ি কেনার ব্যবস্থা করে। সংসদ সদস্য কোটায় বিদেশ থেকে কোনও গাড়ি আনেননি এমন দু'জন দলীয় সাংসদের কোটায় গাড়ি দু'টি আনা হয়। শেখ হাসিনার বিশেষ সহকারী আরও বলেন, "আমরা দেখেছি কোনও পরোয়ানা ছাড়াই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপর মামলার এজাহারে বিদেশে অবস্থানরত শেখ রেহানার নাম না থাকলেও অভিযোগপত্রে তার নাম দেওয়া হয়েছে। মামলার শুনানির প্রাথমিক তারিখ ১৫ আগস্ট (পরে যা একদিন পেছানো হয়) ধার্য করার কথা উল্লেখ করে তিনি বলেন, "বঙ্গবন্ধুর হত্যাকান্ডের দিন তার বেঁচে যাওয়া দুই কন্যার বিরুদ্ধে মামলার শুনানি হবে। এটা জাতির জন্য চরম লজ্জার বিষয়।" তিনি বলেন, "আমরা টাস্কফোর্সের সদস্যদের বলেছি, এটা শেখ হাসিনার বাড়ি নয়। তার স্বামী ড. ওয়াজেদ মিয়ার বাড়ি। ওয়াজেদ মিয়া অসুস্থ। এ বাড়িতে ঢোকার আগে তার অনুমতি নেওয়া প্রয়োজন। কি