২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজি মামলার শুনানি ১৫ আগস্টের বদলে ১৬ আগস্ট

শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার শুনানির তারিখ ১৫ আগস্টের বদলে একদিন পিছিয়ে ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। বুধবার মহানগর হাকিম শামসুল আলমের আদালত স্বপ্রণোদিত হয়ে এ তারিখ পরিবর্তন করেন। ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসে তার কন্যাদের বিরুদ্ধে মামলার শুনানির তারিখ ঠিক করায় ক্ষোভ প্রকাশ করেন ছোট মেয়ে শেখ রেহানা। যুক্তরাষ্ট্র থেকে জানানো প্রতিক্রিয়ায় তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারকে হেয় করতে এই মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 08:16 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার শুনানির তারিখ ১৫ আগস্টের বদলে একদিন পিছিয়ে ১৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। বুধবার মহানগর হাকিম শামসুল আলমের আদালত স্বপ্রণোদিত হয়ে এ তারিখ পরিবর্তন করেন। ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিবসে তার কন্যাদের বিরুদ্ধে মামলার শুনানির তারিখ ঠিক করায় ক্ষোভ প্রকাশ করেন ছোট মেয়ে শেখ রেহানা। যুক্তরাষ্ট্র থেকে জানানো প্রতিক্রিয়ায় তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবারকে হেয় করতে এই মামলা করা হয়েছে। ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা প্রায় তিন কোটি টাকার চাঁদাবাজির মামলায় মঙ্গলবার শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গ্রেপ্তার করে কারাগারে বন্দি আছেন। মামলায় রেহানাকে আসামী করা না হলেও পুলিশের দাখিল করা অভিযোগপত্রে তার নামও অর্ন্তভুক্ত করা হয়েছে। কারাগারে বন্দি হয়ে আছেন মামলার প্রধান আসামী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১৪০০ ঘ.