২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলে জাহাজডুবি, নিঁেখাজ ৩

চট্টগ্রাম বন্দরের সন্দ্বীপ চ্যানেলে ঝড়ের কবলে পড়ে বুধবার ভোরে ১২ জন ক্রুসহ এম ভি তিরান নামে একটি ক্লিংকারবাহী লাইটারেজ জাহাজ ডুবে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 07:48 AM

Updated : 26 Aug 2022, 08:21 PM

চট্টগ্রাম, জুলাই ২৫ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম বন্দরের সন্দ্বীপ চ্যানেলে ঝড়ের কবলে পড়ে বুধবার ভোরে ১২ জন ক্রুসহ এম ভি তিরান নামে একটি ক্লিংকারবাহী লাইটারেজ জাহাজ ডুবে যায়। জাহাজের নয় জন ক্রুকে উদ্ধার করা গেলেও তিন জন এখনও নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী জাহাজ সালাম ও কয়েকটি ট্রলার ঘটনাস্থলে রয়েছে। ওয়াটার ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন সেল (ব্লিইটিসিসি) এর মহাসচিব জি এম খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর চারটার দিকে সন্দ্বীপ চ্যানেলের ইভানা বয়া পয়েন্টের কাছে জাহাজটি ডুবে যায়। জাহাজটি বুধবার রাত দেড়টায় চট্টগ্রাম বন্দর থেকে ১৪৩৫ টন ক্লিংকার নিয়ে মেঘনা ঘাটের উদ্দেশে রওনা হয়েছিল। মাঝপথে ইঞ্জিনে ত্র"টি দেখা দিলে এটি পুনরায় চট্টগ্রাম বন্দরে ফিরে আসার সময় ঝড়ের কবলে পড়ে। উদ্ধার হওয়া ক্রুদের মধ্যে জাহাজের মাস্টার আবুল খায়ের রয়েছেন। বাকিদের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এফআই/আরএ/এমআই/১৩৪৪ ঘ.