২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে কথিত অজ্ঞাত রোগে আক্রান্ত ৭ শিক্ষার্থী

রাজধানীর মিরপুর ১ নম্বরের হযরত শাহ আলী মডেল স্কুলের কয়েকজন শিক্ষার্থী মঙ্গলবার কথিত 'অজ্ঞাত' রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 07:45 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মিরপুর ১ নম্বরের হযরত শাহ আলী মডেল স্কুলের কয়েকজন শিক্ষার্থী মঙ্গলবার কথিত 'অজ্ঞাত' রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদেরকে মিরপুর মাজার রোডের সেলিনা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, স্কুলে সকাল নয়টা ৫০ মিনিটে টিফিন দেওয়ার কিছু আগে শিক্ষার্থীদের কারো কারো মাথা ব্যথা এবং কারো বমি শুরু হয়। এ সময় কয়েকজন অজ্ঞান হয়ে পড়ে। পরে এদের মধ্যে বেশি অসুস্থ সাত শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়। মিরপুর থানার কর্তব্যরত উপ-পরিদর্শক আবু তাহের চৌধুরী সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে তাদের কাছে কোন তথ্য নেই। উল্লেখ করা যেতে পারে, স্বাস্থ্য উপদেষ্টা স