চট্টগ্রাম, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাঁশখালী উপজেলার দক্ষিণ কুইছড়ি গ্রামে যৌতুক না পেয়ে সোমবার রাতে আসমাউল হোসনা শাহেদা নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে শাহেদার বাবা মোফাজ্জল হোসেন স্বামী রফিকুল ইসলামসহ পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন সময় শ্বশুরপক্ষের লোকজন শাহেদাকে যৌতুকের জন্য অত্যাচার করত। সর্বশেষ ত্রিশ হাজার টাকা যৌতুক চেয়ে না পাওয়ায় সোমবার তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ জানান, শাহেদার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, মঙ্গলবার বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসএনডি/২২০৬ ঘ.
bdnews24