২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত সর্দার গোলাম মাওলা টাকুকে (৩০) শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানার চান্দাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

নোয়াখালী, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত সর্দার গোলাম মাওলা টাকুকে (৩০) শনিবার চট্টগ্রামের পতেঙ্গা থানার চান্দাপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুসারে চরহাজারী গ্রাম থেকে একটি এলজি ও একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়। পুলিশ জানায়, টাকুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় তিনটি ডাকাতি মামলাসহ আশপাশের থানায় কমপক্ষে আটটি মামলা আছে। কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক মো. ইয়াছিন ফারুক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাত সর্দার টাকুর স্বীকারোক্তি অনুসারে রোববার সকালে তার সেকেন্ড ইন কমান্ড চরহাজারীর মাহবুবের বাড়ি তল্লাশি করে একটি এলজি ও একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৯২৭ ঘ.