২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসীদেরই প্রতিবাদ গড়ে তুলতে হবে : খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, "আজ দেশে যে অন্যায় চলছে প্রবাসীদেরই এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। কারণ দেশে এখন কোন অন্যায়েরই প্রতিবাদ করা যাচ্ছে না।" বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে অষ্ট্রেলিয়ার বিএনপি নেতাদের সঙ্গে এক টেলি- কনফারেন্সে খালেদা এ অভিমত ব্যক্ত করেন। সংস্কারপন্থীদের নেতা মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আভাস দিয়েছেন খালেদা । অস্ট্রেলিয়ার সিডনী থেকে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য এই প্রতিবেদনটি পাঠান ঢাকার সাংবাদিক ফজলুল বারী ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা,জুলাই ২২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, "আজ দেশে যে অন্যায় চলছে প্রবাসীদেরই এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। কারণ দেশে এখন কোন অন্যায়েরই প্রতিবাদ করা যাচ্ছে না।" বাংলাদেশ সময় শনিবার মধ্যরাতে অষ্ট্রেলিয়ার বিএনপি নেতাদের সঙ্গে এক টেলি- কনফারেন্সে খালেদা এ অভিমত ব্যক্ত করেন। সংস্কারপন্থীদের নেতা মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে দল ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আভাস দিয়েছেন খালেদা । তিনি বলেন,'' বিএনপিকে ভাঙাই তাদের এজেন্ডা '' । সংস্কারবাদীরা এখন নিজেদের এতদিনের "অপকর্ম" ঢাকা দিতে তাদের "যা বলা হচ্ছে" তাই করছে বলেও অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য ই- মেলে শনিবার দিবাগত রাত ৪টায় এই প্রতিবেদনটি পাঠান অস্ট্রেলিয়ার সিডনীতে অবস্থ্নারত ঢাকার সাংবাদিক ফজলুল বারী । ঘন্টাব্যাপী টেলি- কনফারেন্সের সমন্বয় করেন অষ্ট্রেলিয়া বিএনপির শাখার আহবায়ক দেলোয়ার হোসেন। বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতাদের মধ্যে প্রকৌশলী হুমায়ের চৌধুরী রানা, মঞ্জুর সারওয়ার বাবু, ফজলুল হক (শফিক), বায়েজিদ চৌধুরী, আবুল মিন্টু প্রমুখ অংশ নেন। খালেদা জিয়া প্রবাসী নেতাদের নানা প্রশ্নের জবাব দেন এবং তাঁর খোঁজ নেবার জন্যে অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। খালেদা জিয়া টেলি কনফারেন্সে বিএনপির বর্তমান অবস্থা, মহাসচিব মান্নান ভূঁইয়ার তৎপরতা , দলের কাউন্সিল অনুষ্ঠান, সংস্কার কার্যক্রম, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তির জন্য তার আহ্বান ও দেশে নতুন দল গঠনের ঘটনা প্রভৃতি বিষয়ে নানা প্রশ্নের খোলামেলাভাবে জবাব দেন। কার্যত গৃহবন্দী খালেদা গত দেড় মাসে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র ,জাপান, মালয়েশিয়া ও সৌদী আরব প্রবাসী বিএনপি নেতাকর্মী -