২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চা বাগানের চৌকিদারকে পিটিয়ে হত্যা

সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বড়জান চা বাগানের চৌকিদার আবদুল আজিজ রাহাতকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে চা শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 10:12 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

সিলেট, জুলাই ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বড়জান চা বাগানের চৌকিদার আবদুল আজিজ রাহাতকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে চা শ্রমিকরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কোতোয়ালি থানা পুলিশ পাঁচ জনকে আটক করেছে। এরা হলেন, নেপাল চক্রবর্তী (৫৫), আবদুল হাই (৫৫), আফজল মিয়া (৩০), মৃগেশ দাশ (২০) ও প্রবীর (২৫)। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টার দিকে বড়জান চা বাগানের ফ্যাক্টরিতে আবদুল আজিজ রাহাত (৩৫) চৌকিদারের দায়িত্ব পালনের সময় চা চুরির অভিযোগে শ্রমিক গোপেশকে আটক করেন। এ ঘটনায় একদল শ্রমিক সংঘবদ্ধ হয়ে লাঠি দিয়ে রাহাতকে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন রাহাত। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ১১টার দিকে তিনি মারা যান। সিলেট কোতোয়ালি থানার ওসি আবদুন নূর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এরই মধ্যে পাঁচজনকে আটক করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬০২ ঘ.