ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিশেষ কারাগারে আটক আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অবশেষে টিভি দেখার সুযোগ পাচেছন। তবে তাকে শুধু বিটিভি দেখেই সন্তুষ্ট থাকতে হবে। শনিবার তার কাছে দলীয় নেতা ও কর্মকর্তাদের আনা দুটি টেলিভিশন পাঠানো হয়েছে।
বিকেল চারটার দিকে একটি ২১ ইঞ্চি সনি ব্রান্ডের টেলিভিশন নিয়ে আসেন দলের কানাডা শাখার সভাপতি ফারুক হাসান ও মহানগর আওয়ামী লীগ নেতা মিসবাহুর রহমান রতন।
এরপর সাড়ে চারটায় আরেকটি ২১ ইঞ্চি সনি টেলিভিশন নিয়ে আসেন হাসিনার প্রেস সেক্রেটারী আবুল কালাম আজাদ এবং ব্যক্তিগত সহকারি খালিদ মাহমুদ চৌধুরী। এই টেলিভিশনটি কিনে পাঠান ওয়াজেদ মিয়ার ভাগ্নির ছেলে শামসুর রহমান টুটুল ।
বিকেল পাঁচটায় টেলিভিশন দুটি গ্রহণ করে কারাগারের ভেতরে নিয়ে যান ডেপুটি জেলার ফারুক হাসান। এসময় সুধাসদনের কর্মচারী আব্দুল মান্নান তার সঙ্গে যান।
বিকেল সাড়ে ৫টার দিকে উপ-কারা মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনা সম্পূর্ণ সু
bdnews24