২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগস্টেই ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু

আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা ও খুলনার মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। এর ফলে খুলনা ও যশোরের যাত্রীরা সরাসরি ঢাকা আসতে পারবেন। আগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকা অভিমুখী ট্রেনযাত্রীরা জয়দেবপুর পর্যন্ত আসতে পারতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 10:56 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগস্টের প্রথম সপ্তাহে ঢাকা ও খুলনার মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। এর ফলে খুলনা ও যশোরের যাত্রীরা সরাসরি ঢাকা আসতে পারবেন। আগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকা অভিমুখী ট্রেনযাত্রীরা জয়দেবপুর পর্যন্ত আসতে পারতেন। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহা পরিচালক কাজী আসাদ উল্লাহ শনিবার বিডিনিউজ টুয়েন্টিফোরকে একথা জানান। তিনি বলেন, "আশা করছি আগস্টের প্রথম সপ্তাহেই ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে। জয়দেবপুর স্টেশনের পরিবর্তে ট্রেনগুলো ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত চলাচল করবে।" অতিরিক্ত মহা পরিচালক আরও জানান, আগামী ২১ ও ২৬ জুলাই রেলওয়ে সদর দপ্তরে এ বিষয়ে একটি বৈঠক হবে। ওই বৈঠকে এই রুটে আরও একটি নতুন ট্রেন চালুর প্রস্তাব দেওয়া হবে। ব্রডগেজ ও মিটার গেজ জটিলতার কারণে দক্ষিণ-পশ্চিামাঞ্চলের ট্রেনগুলো এতোদিন যশোর হয়ে ঢাকা পর্যন্ত আসতে পারতো না। খুলনা থেকে ঢাকা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস জয়দেবপুর স্টেশন পর্যন্ত চলাচল করতো। তবে স